আমাদের সম্পর্কে

তালতলীর গোল গাছের গুড় — কোথা থেকে আসে, কারা বানায়।

মধুগুড় কী

মধুগুড় মানে তালতলীর গোল গাছের গুড়। বরগুনার তালতলী উপজেলার বেহালা গ্রামের গোল বাহর থেকে এই গুড়ের শুরু — গাছি ভোরে গাছ থেকে রস সংগ্রহ করেন, তারপর সেই রস জ্বাল দিয়ে তৈরি হয় ঝোলা গুড়।

আমাদের কথা একটাই: শুধু গাছের রস থেকে গুড় বানানো হয়। শীতের মৌসুমে (পৌষ–ফাল্গুন) গাছ থেকে সবচেয়ে ভালো রস পাওয়া যায়, আর সেই সময়ের গুড়ই আমরা পাঠাই।

আমরা যা পাঠাই

  • গোল গাছের ঝোলা গুড় — বেহালা গ্রামের গোল বাহরের রস থেকে তৈরি।
  • খেজুরের ঝোলা গুড় — শীতের পরিচিত খেজুরের রসের গুড়।
  • তালের ঝোলা গুড় — তাল গাছের রসের হালকা, নরম স্বাদের গুড়।

সব পণ্যই ১ কেজি প্যাকে পাঠানো হয়। পণ্যের ছবি সময়ের সঙ্গে বদলাতে পারে — আসল পণ্যের রং আর ঘনত্ব মৌসুম ভেদে কিছুটা আলাদা হতে পারে, এটা প্রাকৃতিক।

কেন মধুগুড়

  • গাছের রস থেকে সরাসরি জ্বাল দেওয়া গুড় — মাঝখানে অন্য কিছু মেশানো হয় না।
  • গুড় দানা বাঁধা স্বাভাবিক — বেশি জ্বাল দিলে দানাদার হয়, আর ঝোলা গুড়ে সময়ের সঙ্গে নিচে দানা জমতে পারে। এটা গুড়ের নিজের ধর্ম, কোনো ত্রুটি নয়।
  • পণ্য হাতে পেয়ে দেখে তারপর টাকা দিন — ক্যাশ অন ডেলিভারি।

ঠিকানা

তালতলী, বরগুনা। অর্ডার বা যেকোনো প্রশ্নের জন্য সাইটের WhatsApp বা Facebook লিংকে যোগাযোগ করুন।